জুলাই ষড়যন্ত্রের ‘শহীদ গেজেট’ সমাচার – পর্ব ৭

অচেনা একজন
13 Min Read

থানা আক্রমন ও অস্ত্রাগার লুট করতে গিয়ে শহীদ !!!৫ই আগষ্ট দুপুর ১২টার দিকে আইএসপিআর থেকে ‘সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন’ ঘোষনার পরই মূলত সবার বদ্ধমূল ধারনা হয়ে যায় যে ক্ষমতার পট পরিবর্তন হতে যাচ্ছে এবং পরবর্তীতে তাই-ই হয়।

তথাকথিত আন্দোলন শেষে, ক্ষমতার পটপরিবর্তনের পর সেনাপ্রধান রাষ্ট্রের দ্বায়িত্ব নেয়ার পরে, ৫ই আগস্ট বিকালে, সারাদেশে শুরু হয়ে যায় চরম নৈরাজ্য হামলা লুটপাট অগ্নিসংযোগ। ক্ষতিগ্রস্থ হয় অসংখ্য সরকারী অফিস ও স্থাপনা। পুলিশ সদর দপ্তর, পুলিশ সুপারের কার্যালয় ও জেলা পুলিশ লাইন্সসহ প্রায় ৫০০ থানা-ফাঁড়ি পুলিশ বক্সে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে উম্মত্ত জঙ্গী মব। এরা হিংস্র আক্রমন চালায় পুলিশ হত্যা ও অস্ত্র লুট করার উদ্দেশ্যে। এসময় অসংখ্য পুলিশ সদস্যদেরকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় শেরপুর ও সাতক্ষীরা কারাগারে, এখানকার সব বন্দীদের এবং অস্ত্রাগারে থাকা সব অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সারাদেশের প্রায় লক্ষাধিক লীগ সংশ্লিষ্ট নেতা-কর্মী-সমর্থক দের বিভিন্ন বাসা-বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানেও ভাংচুর হামলা লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সবকিছুই করে তথাকথিত আন্দোলনকারী ছাত্র-জনতা নামের দুর্বৃত্ত’রা।

এই দুর্বৃত্তদের হিংস্রতা থেকে নিজেদের জীবন বাঁচাতে এবং সরকারী অস্ত্র ও সম্পদ রক্ষা করতে অনেক স্থানে পুলিশ গুলি চালায়। এতে বেশ কিছু দুর্বৃত্ত নিহত ও আহত হয়। শহীদ গেজেট দীর্ঘ করার কুটিলতায় নিহত হওয়া উশৃংখল হামলাকারী দুর্বৃত্ত প্রায় সবারই স্থান হয় শহীদ গেজেটে !!!

আবার এই সব নিহত ও আহতের ঘটনাতেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থক দের নাম মিথ্যা, ভিত্তিহীন মামলা করা হয়। প্রায় প্রতিটি মামলার অভিযোগ প্রায় একই, “শেখ হাসিনার পদত্যাগের খবরে ছাত্র-জনতা’র বিজয় মিছিলে হামলা” !!!

প্রধানমন্ত্রী পদত্যাগ (!) করেছেন এবং দেশত্যাগ করেছেন শুনে লীগ সংশ্লিষ্ট সমস্ত নেতা-কর্মীরা হতবিহ্বল, কিংকর্তব্যবিমুঢ় হয়ে চলে যায় আত্মগোপনে। সেখানে তথাকথিত বিজয় মিছিলে লীগ সংশ্লিষ্ট নেতা-কর্মী-সমর্থক’রা হামলা করবে কিংবা শেখ হাসিনা হামলা বা হত্যার নির্দেশ দিবে – এই বিষয়টাই অবান্তর।

আজ এমনই কিছু ঘটনায় যে সমস্ত হামলাকারীরা নিহত হয়ে তথাকথিত শহীদ গেজেটে স্থান পেয়েছে তাদের বিষয়ে আলোচনা করবো।

1. গেজেটের ৪৩ নাম্বার সিরিয়ালে আছে ৫ই আগষ্ট সন্ধ্যায় হাটহাজারী থানায় সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে নিহত জামাল এর নাম।

এই ঘটনায় জামাল এর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৩১শে আগষ্ট আওয়ামী লীগের ৬৫ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ( https://www.prothomalo.com/bangladesh/district/rxwlohk986 )

2. গেজেটে ৪৭ নাম্বার সিরিয়ালে আছে জুনাইদ ইসলাম রাতুল। ৫ই আগষ্ট বিকালে বগুড়া সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় জানমাল রক্ষায় পুলিশ গুলি ছুঁড়লে আহত হয় জুনাইদ ইসলাম রাতুল। ৪৯ দিন চিকিৎসাধীন থাকার পর ২৩শে সেপ্টেম্বর সে মারা যায়।

এই ঘটনায় নিহত রাতুলের পিতা জিয়াউর রহমান বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে আসামী করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ( https://www.jugantor.com/country-news/922045 )

3. গেজেটের ৫৩ সিরিয়াল নাম্বারে আছে মারুফ মিয়া। মারুফ ৫ই আগষ্ট বিকালে টাঙ্গাইল সদর থানায় হামলা চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়। ( https://www.jugantor.com/country-news/834744 )

এই ঘটনায় মারুফের মা মোছা. মোর্শেদা ১৮ই আগষ্ট আওয়ামী লীগের ৫৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

4. গেজেটের ৫৫ নাম্বার সিরিয়ালে আছে রফিকুল ইসলাম। ৫ই আগষ্ট বিকালে রফিক সহ অন্যান্য দুরৃত্ত’রা নৌ পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করলে রফিকুল গুলিবিদ্ধ হন এবং ঐদিন বিকাল ৪ টার দিকে জেলা সদর হাসপাতালে রফিকুল মারা যায়। এরপর বিকাল পাঁচটার দিকে দুর্বৃত্ত’রা শিবালয় থানায় হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের একটি গাড়ি পুড়ে যায় ও ৩ জন পুলিশ সদস্য আহত হয়। ( https://www.prothomalo.com/bangladesh/district/ojv2ksnq3e )

যথারীতি নিহত রফিকের পরিবারের পক্ষ থেকে ১৮ই আগষ্ট সাবেক এমপি এস এম জাহিদসহ ৪৯ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে শিবালয় থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়।

5. গেজেটের ১১২ নাম্বার সিরিয়ালে আছে সামছু মোল্যা’র নাম। ৫ই আগষ্ট বিকালে ফরিদপুরে কোতয়ালী থানায় দুর্বৃত্তরা হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ও মুহুর্মুহু গুলি ছুঁড়লে নিহত হয় সামছু।

https://www.jagonews24.com/m/country/news/959204

নিহত শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর নাম উল্লেখ নামে আওয়ামী লীগের ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ( https://www.ajkerpatrika.com/bangladesh/dhaka/ajpaibewjjv6o )

6. গেজেটের ১২৬ নাম্বার সিরিয়ালে আছে জুলকার নাইন। ৫ই আগষ্ট বিকাল ৫টার দিকে সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে পুলিশের গুলিতে জুলকার নাইন নিহত হয়।

পরবর্তীতে আশুলিয়া থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। https://www.banglanews24.com/nati…/news/bd/1444582.details )

7. গেজেটের ১৩৪ নাম্বার সিরিয়ালে আছে তাহমিদ আবদুল্লাহ। পটপরিবর্তনের পর অর্থাৎ ৫ই আগষ্ট বিকালে মিরপুর মডেল থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে আহত হয় তাহমিদ, পরবর্তীতে ১০ই আগষ্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ( https://www.prothomalo.com/bangladesh/a3xuj0d9ci )

এই ঘটনায় নিহত তাহমিদ এর খালাতো ভাই সোহাগ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের নামে ৩রা নভেম্বর মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

8. গেজেটের ২০৫ নাম্বার সিরিয়ালে আছে তারেক হোসেন এর নাম। পেশায় কাঠমিস্ত্রী তারেক ৫ই আগষ্ট সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ই আগষ্ট মারা য়ায়।

এই ঘটনায় তারিকের মা ফিদুশি খাতুন বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে ১৯শে আগষ্ট একটি অভিযোগ দায়ের করে। আদালত ফিদুশি খাতুনের জবানবন্দি গ্রহণ করে পিবিআই’কে তদন্ত করার নির্দেশ দেন। ( https://www.itvbd.com/national/165041/কাঠমিস্ত্রি-তারিক-হত্যায়-শেখ-হাসিনাসহ-১৩-জনের )

9. গেজেটে ২১৮ নাম্বার সিরিয়ালে আছে আল আমিন হোসেন এর নাম। ৫ই আগষ্ট বিকালে বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় আল আমিন হোসেন আগমন।

এই ঘটনা নিহত আল আমিন হোসেন এর মা মনিহার বেগম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ২১শে সেপ্টেম্বর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করে। ( https://www.prothomalo.com/bangladesh/nhv7z58zwc )

10. গেজেটের ২৪০ নাম্বারে থাকা সামিউল আমান নূর ৫ই আগষ্ট বিকাল ৫টায় উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের পূর্ব পাশে পুলিশের গুলিতে নিহত হয়।

এ ঘটনায় নিহত সামিউল আমানের পিতা মোহাম্মদ আমানুল্লাহ ১৫ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জন আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করে। ( https://banglanews24.com/national/news/bd/1392334.details )

11. গেজেটের ৩১৩ নাম্বার সিরিয়ালে আছে শাহাদাত এর নাম। ৫ই আগষ্ট মিরপুর মডেল থানায় হামলা অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে থানা দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে এবং পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আত্মরক্ষার চেষ্টা চালায়।এতে শাহাদাত নিহত হয়।

এই ঘটনায় নিহত শাহাদাতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ( https://www.prothomalo.com/bangladesh/nkywo36gv1 )

12. গেজেটের ৩৯২ নাম্বার সিরিয়ালে আছে আব্দুল কাদির মানিক এর নাম। ৫ই আগষ্ট বিকালে হামলাকারী দুর্বৃত্তরা উত্তরা পূর্ব থানায় হামলা, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে থানা দখল ও অগ্নিসংযোগের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে এবং পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আত্মরক্ষার চেষ্টা চালায়। এতে আব্দুল কাদির নিহত হয়। গুলিতে মানিকের মাথার একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ( https://www.ittefaq.com.bd/704771/মাথায়-গুলিবিদ্ধ-হয়ে-শহিদ-হন-মানিক )

এই ঘটনায় মানিকের গ্রামের বাড়ী ফরিদগঞ্জের এস এম জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সহযোগিতায় মানিকের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬শে আগষ্ট উত্তরা পূর্ব থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

13. গেজেটের ৩৯৪ নাম্বার সিরিয়ালে আছে শাহাদাত হোসেন এর নাম। শাহাদাত ৫ই আগষ্ট বিকালে ফরিদগঞ্জ থানায় হামলা চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়। ( https://www.jugantor.com/country-news/834456 )

নিহত শাহাদাতের পরিবারের কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে ৩রা সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

14. আছে ৪২৩ নাম্বার সিরিয়ালে আছে বাবু’র নাম। ৫ই আগষ্ট বিকালে দাউদকান্দি মডেল থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে বাবু নিহত হয়। ( https://bangla.bdnews24.com/samagrabangladesh/e32af75f9798 )

এই ঘটনায় নিহত বাবু’র প্রতিবেশী জনৈক লিটন আহম্মেদ পাভেল আওয়ামী লীগের ৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ১০০ / ১৫০ জনকে আসামি করে ১৮ই আগষ্ট একটি হত্যা মামলা দায়ের করে।

15. গেজেটে ৪৬৪ নাম্বার সিরিয়ালে আছে আল আমিন এর নাম। ৫ই আগষ্ট বিকালে সাভারে পুলিশের গুলিতে নিহত হয় আল আমিন।

এই ঘটনায় নিহত আল আমিন এর পিতা ইসমাঈল বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৪ জনের বিরুদ্ধে ৯ই অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। এই ভূয়া মামলাটি করতে ইসমাইলকে সহায়তা করেন তাঁর নিজ জেলা বিএনপি’র এক নেতা। ( https://www.prothomalo.com/bangladesh/district/1gu32klr5s )

16. আছে ৪৬৮ নাম্বার সিরিয়ালে আছে আমিনুল ইসলাম সাব্বির এর নাম। সাব্বির ৫ই আগষ্ট বিকালে দেবিদ্বার থানায় হামলা চালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়, পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে ১৪ই সেপ্টেম্বর। ( https://www.deshrupantor.com/536662/আন্দোলনে-গুলিবিদ্ধ-৪০-দিন-পর-মৃত্যু )

এই ঘটনায় ৮ই সেপ্টেম্বর অর্থাৎ সাব্বিরের মৃত্যুর আগে তার মামা বাদী হয়ে আওয়ামী লীগের ৯৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০ / ১৫০ জনকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

17. গেজেটের ৪৯০ নাম্বার সিরিয়ালে আছে আব্দুল আহাদ সৈকত। সৈকত ৫ই আগষ্ট বিকালে সাভার মডেল থানা পুলিশের গুলিতে নিহত হয়।

এই ঘটনায় নিহত সৈকতে এর পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ১২৬ জনের নাম উল্লেখ করে ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ২২শে আগষ্ট সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ( https://www.dhakapost.com/national/301203 )

18. গেজেটে আরো আছে ৫২০ নাম্বার সিরিয়ালে জামসেদুর রহমান জুয়েল এর নাম। জুয়েল ৫ই আগষ্ট বিকালে চৌদ্দগ্রাম থানায় হামলা চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়। ( https://www.jaijaidinbd.com/todays-paper/homeland/484564 )

এই ঘটনার ১১ মাস পর সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সহ আওয়ামী লীগের ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৮০ জন সহ মোট ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত জামসেদুর রহমান এর চাচা মোঃ আইয়ুব মিয়াজী।

19. গেজেটের ৫৫৫ নাম্বারে আছে নোয়াখালীর রায়হান। ৫ই আগষ্ট বিকালে মেরুল বাড্ডায় রোডে বাড্ডা থানা পুলিশের গুলিতে নিহত হয় রায়হান। ( https://www.dhakapost.com/country/297206 )

এই ঘটনায় নিহত রায়হানের বাবা মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৭৩ জনকে আসামি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে দায়ের করে। ( https://www.jugantor.com/national-others/854485 )

20. গেজেটে ৬৩৬ নাম্বার সিরিয়ালে আছে শাহাদাত হোসেন শাওন এর নাম। ৫ই আগষ্ট বিকালে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয় শাওন।

এই ঘটনায় নিহত শাওনের পিতা বাছির আলম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছে ১৯শে সেপ্টেম্বর।

https://www.prothomalo.com/bangladesh/nhv7z58zwc

21. গেজেটের ৭০৮ নাম্বার সিরিয়ালে আছে মামুন মিয়া। ৫ই আগষ্ট বিকালে রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোলচত্বরে পুলিশের গুলিতে নিহত হয়।

অন্যান্য সব ভূয়া মামলার মতো মামুন হত্যা মামলাও দায়ের করা হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে।

22. গেজেটের ৭৫০ নাম্বার সিরিয়ালে আছে মিরাজ হোসেন। মিরাজ হোসেন পাপ্পু ৫ই আগষ্ট বিকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়।

যথারীতে মামলা হয় শেখ হাসিনাসহ ৯২ জনের নামে। খোরশেদ আলম মিয়া বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে ২৭শে আগষ্ট এই মামলা দায়ের করেন। ( https://www.banglatribune.com/others/860131/দুই-হত্যা-মামলায়-আসামি-শেখ-হাসিনাসহ-১১৪-জন )

পরিশেষে, ৫ই আগষ্ট দুপুরের পর থেকে উপর মহল থেকে নির্দেশ নির্দেশনা দেওয়ার মতো কেউ কিংবা উপর মহলের নির্দেশ / নির্দেশনা শোনার মতো কেউ সারা দেশের কোথাও ছিলো না। দুর্বৃত্তদের হিংস্রতা থেকে নিজেদের জীবন বাঁচাতে এবং সরকারী অস্ত্র ও সম্পদ রক্ষা করতে এইদিন পুলিশ গুলি চালায়।

পুলিশ রেগুলেশনেই আছে জনগণের জানমাল রক্ষার জন্য, সরকারী সম্পত্তি রক্ষার জন্য, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য এবং আত্মরক্ষার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে।

error: Content is protected !!